ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বরগুনায় কিশোর গ্যাং 007-Bond বাহিনীর সক্রিয় সদস্য মূসা বন্ড আটক

অপরাধীর অপরাধ দমন ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বফলতার ধারাবাহিকতায় ৫-মামলার পলাতক আসামী সন্ত্রাসী মূসা বন্ডকে বরগুনা জেলা পুলিশ সদস্যরা ০৩সেপ্টেম্বর শুত্রবার রাতে বরগুনা মাছ বাজার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। মোঃ মূসা ওরফে মূসা বন্ড বরগুনা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি এলাকার কামাল খানের ছেলে। 


উল্লেখ্য মূসা বন্ড রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনা'র মামলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত এজাহারভুক্ত এক নম্বর আসামী নয়ন বন্ড পরিচালিত কিশোর গ্যাং গ্রুপ 007-Bond বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। মূসা বন্ড রিফাত শরীফ হত্যা মামলার খালাসপ্রাপ্ত আসামী হলেও ঐ মামলা সহ বরগুনা সদর থানায় তার বিরুদ্ধে মোট ৫টি মামলার ওয়ারেন্ট  রয়েছে।


বরগুনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মূসা বন্ডের নামে জি.আর ও নন জি.আর ৫টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এসব মামলার সূত্র ধরেই তাকে গ্রেফতার করা হয়েছে।


বরগুনা সদর থানার ওসি কে.এম তারিকুল ইসলাম বলেন, রিফাত হত্যাকাণ্ডের পর মূসা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। এ মামলার বিচার কাজ চলাকালীন পর্যন্ত তিনি ভারতে পালিয়ে ছিলেন। তিনি আরও বলেন, রিফাত হত্যা মামলায় মূসা বেকসুর খালাস পেলেও এ মামলা চলাকালীন সময়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিন্তু মামলায় তিনি খালাস পাওয়ার পরও সেই সংক্রান্ত কোনো কাগজপত্র বরগুনা থানায় জমা দেয়া হয়নি তাই তাকে ঐ মামলাসহ অন্য চারটি মামলায় গ্রেফতার দেখানো হবে। শনিবার মূসাকে বরগুনার আদালতে হাজির করা হবে।


মূসা বন্ড'কে গ্রেফতারের ঘটনায়, একটি শান্তিপূর্ন বরগুনা জেলা গড়ার প্রত্যয়ে বরগুনা জেলার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ সর্বস্তরের জনগন বরগুনা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑